সবুজ সাথী প্রকল্পের দেওয়া সাইকেল চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গাজোল থানার অন্তর্গত সুকান্তপল্লি এলাকায়। জানা গেছে, গাজোলের রাজা রামচন্দ্র সাহা শিক্ষা বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী তথা গাজোলের পশ্চিম কশবা বটতলি এলাকার কিশোরী লিপিকা সরকার সবুজ সাথী প্রকল্পের অন্তর্গত সাইকেল পায়। আর সেই সাইকেল নিয়ে প্রতিদিনের মতো এদিনও সুকান্তপল্লিতে টিউশন পড়তে গিয়েছিল লিপিকা। অভিযোগ, টিউশন ছুটির পর সেখানে রাখা সাইকেল দেখতে না পাওয়ায় শোরগোল সৃষ্টি হয়। খোঁজ খবর নিয়ে জানা যায় তাঁর সাইকেল চুরি গেছে। এরপর সে বাড়ি ফেরার পথে নয়াপাড়া এলাকার একটি সাইকেল মেকারের দোকানে তাঁর চুরি যাওয়া সাইকেলটি দেখতে পায়। খোঁজ নিয়ে দেখে তার সাইকেলটি কে বা কারা বিক্রি করে দিয়েছে। সাইকেল মেকারের সূত্রে জানা যায়, সাইকেল চোর দোকানেই বসে ছিল। তারপর সাইকেল চোরকে ধরে স্থানীয় এলাকার বাসিন্দারা গণপিটুনি দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে একাদশ শ্রেণির ছাত্রী লিপিকা সরকার জানায়, তাঁর সাইকেলটি দোকানে দেখতে পেয়ে চিনতে পারে। তারপর চোরকে জিজ্ঞাসাবাদ করলে সাইকেলটি চুরির ঘটনাটি স্বীকার করে নেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/UNGaCcVAKEE